চন্ডীপুরে ভিলেজ অফিস ঘিরে থমথমে পরিস্থিতি!

অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল, ২০২৬: ঊনকোটি জেলার চন্ডীপুর ব্লকের অন্তর্গত মাইলং এডিসি ভিলেজে ভিলেজ অফিস দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে সাফল্যের পর তিপ্রা সমর্থকরা সোমবার ভিলেজ অফিসে জড়ো হয়ে অস্থায়ী কমিটি গঠনের দাবি জানায় এবং লিখিত আবেদন জমা দেয়।

তাদের অভিযোগ, ২০১৬ সালের পর থেকে ভিলেজ কাউন্সিলের কোনো নির্বাচন হয়নি। যদিও বিজেপি সমর্থকদের দাবি, বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে, ফলে এলাকায় থমথমে পরিস্থিতি।

এদিকে সাধারণ মানুষের একাংশের মতে, অতীতের দখলদারির অভিযোগেরই প্রতিফলন এখন সামনে আসছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও দ্রুত নির্বাচন না হলে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।

Leave a Comment