অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল, ২০২৬: এডিসির ভোটগ্রহণের দিন বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়ির উপর আক্রমণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তিন মথা কর্মী। আরকেপুর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।
ধৃত অভিযুক্তরা হল বিবেকানন্দ দেববর্মা, নারায়ণ জমাতিয়া এবং মনি সাধন জমাতিয়া। এদিন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় এই সংবাদ জানিয়েছেন।








