প্রগতি ত্রিপুরা, ১৯ এপ্রিল, ২০২৬। এডিসি ভোট গননার পরে বিভিন্ন জায়গা সন্ত্রাসের ঘটনা সংঘটিত হচ্ছে, সেই ঘটনাগুলো পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছে।
যারা রাজনৈতিক সন্ত্রাস সংঘটিত করেছে তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর।
রবিবার আগরতলার পশ্চিম থানা পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, শিলাছড়ি মনুবনকল এলাকায় সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, বর্তমানে পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতি রয়েছে বলে জানান তিনি।








