প্রগতি ত্রিপুরা, ১৯ এপ্রিল, ২০২৬। ভোটের ফলাফল ঘোষণের পর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি-র দলীয় অফিস সহ কার্যকর্তাদের বাড়িতে চালানো হয়েছে ভাংচুর। বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া।
প্রান বাঁচাতে বিজেপি কর্মীরা আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে। রবিবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ক্ষতিগ্রস্ত বিজেপির দলীয় অফিস সহ আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যান মন্ত্রী টিঙ্কু রায়।
সাথে ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায় এইদিন কথা বলেন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের পরিবারের লোকজনদের সাথে।
পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সমগ্র রাজ্যের সাথে কৃষ্ণপুর বিধানসভা এলাকায়ও বিজেপি কর্মীদের বাড়িঘর ভাংচুর করা হয়েছে। দলীয় অফিস ভাংচুর করা হয়েছে। নির্বাচনে জয় পরাজয় থাকবে। কিন্তু বিরোধীদের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে এইটা ঠিক নয়। এই অপসংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন।








