প্রগতি ত্রিপুরা, ১৯ এপ্রিল, ২০২৬। আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। এই বার্ষিক সাধারন সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে, বরিষ্ঠ সাংবাদিক স্রোত রঞ্জন খিসা, আগরতলা প্রেস ক্লাবের সদস্য সৌরজিৎ পাল, রঞ্জিত দেববর্মা, অভিষেক দে সহ অন্যান্যরা।
বার্ষিক সাধারন সভার শুরুতে সম্পাদক তার সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। তারপর কোষাধ্যক্ষ বিগত বছরের আয় ব্যয়ের হিসাবে পেশ করেন। একাধিক সদস্য এইদিন সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন।
এক সাক্ষাৎকারে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার জানান নিয়ম অনুযায়ী এইদিন আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। নবীন প্রবীণ সকল সাংবাদিকরা এই বার্ষিক সাধারন সভায় উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান আগরতলা প্রেস ক্লাব থেকে অসুস্থ সাংবাদিকদের দের থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়েছে। আগরতলা প্রেস ক্লাবের ক্যান্টিনে ভর্তুকিতে সাংবাদিকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।








