স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন

প্রগতি ত্রিপুরা, ৯ এপ্রিল, ২০২৬: অ্যাসোসিয়েশন অফ মেডিকেল রেডিওলজি ইমেজিং টেকনোলজিস্টের তরফে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে এক প্রতিনিধি মূলক ডেপুটেশন দেওয়া হয়। সম্প্রতি রাজ্য সরকারের তরফে বেশ কিছু পদ সৃষ্টি করা হয়। ইতিমধ্যেই লিখিত এবং মৌখিক পরীক্ষা ও সম্পন্ন হয়ে গেছে। এই পদে সরকারি তরফে নিয়োগ করা হবে ২৭ জনকে।

কিন্তু এসোসিয়েশনের বক্তব্য রেডিয়েশন থেরাপির বেশ কয়েকজন প্রার্থী এই পদের জন্য পরীক্ষায় বসেছে। অ্যাসোসিয়েশনের বক্তব্য মেডিকেল রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্ট এর সঙ্গে রেডিয়েশন থেরাপীর কোনরকম মিল নেই। যে সমস্ত রেডিয়েশন থেরাপীর প্রার্থীরা পরীক্ষায় বসেছে তাদের নাম যাতে বাতিল করা হয় সেই দাবি নিয়েই স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিলেন তারা।

Leave a Comment