প্রগতি ত্রিপুরা, ৯ এপ্রিল, ২০২৬: মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র তথা রামনগর ১ নং এলাকায় অনেক বাড়িতেই জন্ডিসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। পুর নিগম কর্তৃক অপরিশোধিত পানীয় জল সরবরাহের ফলে এরকমটা ঘটছে বলে অভিযোগ। বৃহস্পতিবার জন্ডিস আক্রান্তদের বাড়িতে যান মেয়র দীপক মজুমদার মণ্ডল সভাপতি শ্যামল দে সহ অন্যান্যরা।
তাদের হাতে ফল তুলে দেন এবং তাদের আরোগ্য কামনা করেন তারা। মেয়র দীপক মজুমদার জানান আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের কিছু মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছে। তাই তাদের বাড়িতে গিয়ে জন্ডিসে আক্রান্তদের সাথে কথা বলেছেন। কথা বলে জানা গেছে তাদের বাড়িতে যে জল সরবরাহ করা হচ্ছে সেই গুলি পরিষ্কার। তাই জল বোর্ডের সাথেও কথা বলা হয়েছে।








