ধর্মনগর উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

প্রগতি ত্রিপুরা, ৯ এপ্রিল, ২০২৬: বৃহস্পতিবার ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত মোট ভোটদানের হার দাঁড়িয়েছে ৭৯.৮৪ শতাংশ। নির্বাচনের ইলেকশন অফিসার দেবযানী চৌধুরী জানিয়েছেন, গোটা দিন জুড়েই ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ছিল। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

প্রশাসন সূত্রে জানা গেছে, এই উপনির্বাচনে মোট ৫৫টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি বুথেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও বিএসএফ মোতায়েন করা হয়েছিল, যাতে করে আইন-শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায়। ভোটারদের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। সকাল থেকেই বিভিন্ন বুথে লম্বা লাইন পড়ে, যা দিনের শেষ পর্যন্ত বজায় ছিল।

Leave a Comment