প্রগতি ত্রিপুরা, ০৭ এপ্রিল, ২০২৬: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন আগামী ১২ এপ্রিল। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটা দলের সঙ্গে আরেকটা দলের অবাঞ্চিত সংঘর্ষও হতে দেখা যাচ্ছে।
অনেক সময় হুমকি দিতে দেখা যাচ্ছে। দল বদলকে কেন্দ্র করে হুমকি, বাড়িঘরে ঘেরাও হচ্ছে। Assembly of Retired Tribal Intellectuals & Scholars of Tripura সংগঠনের তরফ থেকে সংশ্লিষ্ট দল বা ব্যক্তিদের সংযত থেকে প্রত্যেক মানুষের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ সৃষ্টি করার জন্য আবেদন জানানো হয়।
সঙ্গে সঙ্গে ভোটের ফল প্রকাশের পর বিজয়ীদের সংযত হয়ে বিজয়োল্লাস করার জন্য আবেদন করা হচ্ছে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সংগঠনের উদ্যোক্তারা। তারা আরো সংশয় প্রকাশ করেন পৃথক রাজ্য নিয়ে। সরকারের সঙ্গে মথার যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে সেটা নিয়েও তারা আলোচনা করেন এই দিনের সাংবাদিক সম্মেলনে।








