ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সের উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচি

প্রগতি ত্রিপুরা, ৭ এপ্রিল, ২০২৬: ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সের উদ্যোগে মঙ্গলবার বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিপসের পক্ষ থেকে ডক্টর সৌরভ দত্ত জানান, “Together for health: Stand with science” এই বছরের মূল ভাবনাকে সামনে রেখে জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

তিনি জানান, এই দিনটি উপলক্ষে সকালে রবীন্দ্র ভবন থেকে একটি ওয়াকাথনের আয়োজন করা হয়। যেখানে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

Leave a Comment