ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক, ০৬ এপ্রিল, ২০২৬: ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে সোমবার প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। পরে সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন, বিজেপি সর্বভারতীয় সহ-সভানেত্রী লতা হোসেন, জাতীয় এস টি মোর্চার সভাপতি সমীর ওরাম, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা।

বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বিজেপি দল গঠনের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, আজ ভারতীয় জনতা পার্টির ৪৬ তম প্রতিষ্ঠা দিবস। ১৯৮০ সালের ৬ এপ্রিল এমনই দিনে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠাতার নেতৃত্বে ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ ছয়জনের একটি টিম। আজ এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ভারতীর জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

Leave a Comment