তিপরা মথাকে এক হাত নিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য

অনলাইন ডেস্ক, ০৬ এপ্রিল, ২০২৬: তিপরা মথাকে এক হাত নিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ২০২১ সালে যারা এডিসি দখল করেছিল তারা বর্তমানে পুরোপুরি ভাবে হতাশাগ্রস্ত। কারণ ২০২১ সালে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তারা এডিসি দখল করেছে সেগুলোর বাস্তবতাকে তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। জনগণের টাকা আত্মসাৎ করে তারা ব্যক্তিগত সম্পত্তি রূপায়িত করেছে।

ফলে আজকে তাদের ভয় যদি আসন্ন নির্বাচনে তারা ক্ষমতায় আসতে না পারে তাহলে তাদের রাজনৈতিক স্বার্থ পূরণ হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে জনগণ প্রস্তুত হয়ে গেছে এডিসিতে সরকার পরিবর্তন করতে। তাই তিপরা মথা ভয়ে বিজেপির প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর আক্রমণ করছে বলে জানান তিনি।

Leave a Comment