অনলাইন ডেস্ক, ০৬ এপ্রিল, ২০২৬: সোমবার বেলা ১১ টায় সিপিআইএম-এর উদ্যোগে ধর্মনগর মহকুমা কার্যালয় থেকে একটি সুবিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে কালীদিঘির উত্তর পাড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় এক পথসভা। কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, যুবনেতা অমল চক্রবর্তী, প্রার্থী অমিতাভ দত্ত, জেলা সম্পাদক অভিজিৎ দে সহ অন্যান্য নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার রাজ্য ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন,বেকার সমস্যার হার রেকর্ড মাত্রায় পৌঁছেছে এবং রাজ্যে আইনের শাসন কার্যত তলানিতে ঠেকেছে। সরকারি দপ্তরে কর্মচারীর ঘাটতি রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।পাশাপাশি,থানায় সাধারণ মানুষের মামলা দায়ের করতেও নানা বাধার সম্মুখীন হতে হয় বলে দাবি করেন তিনি। এদিন তিনি বিজেপি সরকারের বিরুদ্ধেও সরব হন।








