টমটম চালকের গলা থেকে সোনার হার ছিনতাই

প্রগতি ত্রিপুরা , ০৫ এপ্রিল, ২০২৬: এবার ছিনতাই এর ঘটনা ঘটলো আমতলী থানার অন্তর্গত সেকেরকোট নেতাজী সুভাষ কলোনী এলাকায়। জানা গেছে শনিবার বিকেলে একই থানা এলাকার মধুবন ঝরঝরিয়া এলাকার বাপন সরকার তার নিজের ব্যাটারি চালিত টমটম নিয়ে সেকেরকোট হয়ে কাঞ্চনমালা দিয়ে বাড়ি ফেরার জন্য যাচ্ছিল।

ঠিক সেই সময় সেকেরকোট চা বাগান সংলগ্ন থেকে এক অপরিচিত যুবক প্যাসেঞ্জার সেজে তার গাড়িতে তুলে। যুবকটি কিছুদূর গিয়ে নেতাজি সুভাষ কলোনি এলাকায় গাড়ি থেকে নেমে পড়ে। যখন গাড়ির মালিক ওই যুবকটির কাছে গাড়ির ভাড়া দাবি করে তখন ওই যুবকটি তার সাথে তর্ক বিতর্ক শুরু করে, এক সময় নেতাজি সুভাষ কলোনির পিন্টু সরকার নামে এক ব্যাক্তি ওই যুবকটিকে সাহায্য করে এবং টমটম চালক পাপন সরকারের সাথে ঝগড়া শুরু করে ও গাড়ির মালিককে মারধর করতে থাকে।

এক সময় পিন্টু এবং অপরিচিত যুবককে পাপন সরকারের গলায় থাকা ০.৭৩০ গ্রাম এখন সোনার চেইন ছিনতাই করে নিয়ে যায়। রবিবার সকালে টমটম চালক অভিযুক্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ শীঘ্রই ঘটনাটি সুষ্ঠভাবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে টমটম চালক।

Leave a Comment