প্রগতি ত্রিপুরা, ৩ এপ্রিল, ২০২৬ : প্রতিবছর ৪২ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় রাজ্যে। কিন্তু চাহিদার তুলনায় রক্তের যোগান দেওয়ার জন্য বর্তমান সরকার একাধিকবার কেলেন্ডার তৈরি করার পরিকল্পনা গ্রহণ করলেও বাস্তবে মাটিতে কিছুই হয়নি। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে রাজ্যে রক্তের সংকট দেখা দিয়েছে।
এছাড়াও রাজ্যে ব্লাড ব্যাংক গুলির মধ্যে গেলে রক্ত মিলছে না রোগীর পরিবার পরিজনের। শুক্রবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আইজিএম নাইটেঙ্গেল হলে আয়োজিত এ রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন রক্তের বিকল্প হয় না, তাই সংগঠনের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।








