আজ হনুমান জয়ন্তী

প্রগতি ত্রিপুরা, ২ এপ্রিল, ২০২৬ : আজ হনুমান জয়ন্তী। চৈত্র মাসের পূর্ণিমাতে পালিত হয় এই উৎসব। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পবন পুত্র হনুমান। তাঁর জন্মতিথি পালন করার জন্য পালিত হয় হনুমান জয়ন্তী।

প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে, অসীম শক্তিশালী হনুমানের জন্মদিন পালিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর লক্ষীনারায়ণ মন্দির সহ অন্যান্য মন্দির প্রাঙ্গনে অনুমান পূজা অনুষ্ঠিত হয়।

সূর্য উঠার আগে স্নান করে ভক্তরা ফুল বেলপাতা নিয়ে মন্দির প্রাঙ্গনে এসে হনুমানকে পূজা দেওয়ার জন্য দাঁড়ায়। ভক্তদের কাছ থেকে জানা যায়, এই শুভ দিনে মা অঞ্জনীর গর্ভ থেকে হনুমানের জন্ম হয়েছিল।

Leave a Comment