প্রগতি ত্রিপুরা, ১ এপ্রিল, ২০২৬: রাজ্যে পেট্রোল, ডিজেল সহ এলপিজি সিলেন্ডারের কোনরকম সংকট নেই। যতটা মজুদ থাকার প্রয়োজন তার চেয়ে বেশি মজুদ রয়েছে।
বুধবার গোর্খাবস্তি স্থিত খাদ্যভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান খাদ্য, সুরক্ষা ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন।
ওতিনি বলেন, স্বাভাবিক পরিস্থিতির সময় যতটা জ্বালানি তেল এবং রান্নার গ্যাস রাজ্যে আসতো ততটাই বর্তমানে আমদানি হচ্ছে।
কেউ যেন বিভ্রান্তির শিকার না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে অবগত করা হচ্ছে। পাশাপাশি বাজারে যেন কোনরকম কালো বাজারি না হয় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি রয়েছে।








