প্রগতি ত্রিপুরা, ১ এপ্রিল, ২০২৬: বুধবার প্রজ্ঞা ভবনে “কমপ্লায়েন্স রিডাকশন ও ডিরেগুলেশন” বিষয়ক একটি স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালাল উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জে. কে. সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। কর্মশালায় বিভিন্ন দপ্তরের আধিকারিক, শিল্প ও ব্যবসায়িক মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ, অপ্রয়োজনীয় নিয়ম-কানুন কমানো এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা জানান, রাজ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং শিল্পোন্নয়নের গতি বাড়াতে কমপ্লায়েন্স কমানো ও ডিরেগুলেশনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।








