রাজ্যের নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন ডিজিপি

অনলাইন ডেস্ক, ৩০ মার্চ, ২০২৬ : আসন্ন টিটিএএডিসি নির্বাচন ও উপনির্বাচনকে সামনে রেখে রাজ্যের নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

বৈঠকে পুলিশ সদর দফতরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ , কমান্ড্যান্ট এবং মহকুমা পুলিশ আধিকারিকরা অংশগ্রহণ করেন।

বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। নির্বাচনী প্রক্রিয়া যাতে স শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সেই দিকে নজর রাখতে হবে।

\বৈঠকে পুলিশ মহানির্দেশক আরো বলেন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটগ্রহণে নিযুক্ত কর্মীদের সুরক্ষা প্রদান এবং নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনও অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি উপস্থিত আধিকারিকদের সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেন।

Leave a Comment