অনলাইন ডেস্ক, ৩০ মার্চ, ২০২৬ : অভিযোগ গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চন মালা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন একটি সরকারি খাস জমিতে সম্পূর্ণ অবৈধভাবে বিবেক আলোক শিশু তীর্থ ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা করে আসছিল স্কুল কর্তৃপক্ষরা। এই বেসরকারি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সোমবার সকালে। এদিন সকালে একই এলাকার রাজিব ভট্টাচার্য এর ছেলে শিভম ভট্টাচার্য পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় কিন্তু তাতে দেখা যায় সে ক্লাসের তৃতীয় স্থান অধিকার করেছে, যেখানে তার প্রথম স্থান অধিকার করার কথা ছিল।
এই ফলাফল দেখে শিবম ভট্টাচার্যের অভিভাবকদের মনে সন্দেহ জাগে, আর তখনই তারা স্কুলে এসে সব কিছু খতিয়ে দেখার পর আসল রহস্য উদঘাটন হয়। শিশুটি সর্বমোট নম্বর পেয়েছিল ৬৫১.৫ আর সেই জায়গায় তার মার্কশিটে দেওয়া হয় ৫৮৮.৫ । মার্কশিটের এই একটি কারচুপি ধরা পড়ার পর স্কুলের প্রিন্সিপাল শ্রীফল শীল আমতা আমতা করতে থাকে এবং তাদের ভুল স্বীকার করে তা পরবর্তীতে ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
তবে বিদ্যালয় এর পঞ্চম শ্রেণির এই ছাত্রের ফলাফল কারচুপির ঘটনায় শিভম ভট্টাচার্যের অভিভাবকরা সহ এলাকার অন্যান্য অভিভাবকরা ক্ষুব্দ হয়ে প্রতিবাদ করতে থাকে। খবর পেয়ে সাংবাদিকরা ছুটে গেলে শিভম ভট্টাচার্যর বাবা রাজিব ভট্টাচার্য ক্ষোভের সাথে ঘটনার বিস্তারিত তুলে ধরতে গিয়ে বলেছেন বিবেক আলোক শিশু তীর্থ বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল এবং স্কুলের প্রিন্সিপাল শ্রীফল শীল সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে উনার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছেলের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি র খেলার এক নতুন কৌশল অবলম্বন করছে।
তিনি আরো জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই বেসরকারি স্কুলটি সরকারি খাস জায়গায় অবৈধভাবে বেদখল করে স্কুল পরিচালনা করছে, যার নেতৃত্ব দিচ্ছে স্কুলের প্রিন্সিপাল শ্রীফল শীল। অভিযোগ বিদ্যালয়ের প্রকৃত জায়গা হল পার্শ্ববর্তী নদীর পাশে কিন্তু তারা এতদিন ধরে সরকারি খাস জমিটির বেদখল করে আছে। এলাকা সূত্রে জানা গেছে বিদ্যালয়ের প্রিন্সিপাল শ্রীফল শীলের বিরুদ্ধে বিদ্যালয়ের পরিচালনা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে।
তবে সোমবারের এই ঘটনায় এলাকার সমস্ত অভিভাবক মহল ক্ষুব্ধ। ছেলের মার্কশিট নিয়ে কারচুপির ঘটনায় রাজিব ভট্টাচার্য ছবি চার চাইতে প্রশাসনের কাছে। এই ঘটনার পর আগামী দিনে এই বেসরকারি স্কুলের এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ভর্তি করাবেন কিনা তা নিয়েও ভাবনার চিন্তা চলছে অভিভাবকদের।








