প্রগতি ত্রিপুরা, ২৯ মার্চ, ২০২৬: এডিসি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টিতে চলছে যোগদানের হিরিক। রবিবার ১৫ নং জিরানিয়া স্থিত উদয় কোবরা এলাকায় বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মার সমর্থনে বাড়ি বাড়ি প্রচার এবং নির্বাচনী বুথ কার্যালয়ের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।এদিন প্রায় তিপ্রা মথা দল ছেড়ে ২১ জন যুবক বিজেপি দলে যোগ দান করেন।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান প্রাক্তন সাংসদ। প্রাক্তন সংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত পাঁচ বছরে তিপরা মথার কার্যকর্তারা কাজ করার সুযোগ পেয়েও কিছুই করতে পারেনি। তাই তারা এখন মথা ছেড়ে বিজেপির প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে যোগদান করছে।








