রুনিয়েলের হাত ধরে বিজেপির ২ বুথ সভাপতি সহ প্রায় ১৮০ ভোটার তিপ্রা মথা দলে

প্রগতি ত্রিপুরা, ২৯ মার্চ, ২০২৬: ত্রিপুরা স্ব শাসিত জেলা পরিষদ নির্বাচন ২০২৬ এ দুর্দান্ত ফর্মে রয়েছেন এডিসির ১৪ বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের এমডিসি অর্থাৎ ই.এম তিপ্রা মথা মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা।ব্যাপক সরব প্রচার করছেন নিজ কেন্দ্রে,ধরে নিয়েছেন জয় নিশ্চিত শুধু ভোটের ব্যবধান কমাতে মনোযোগ দিয়েছেন।

রবিবার উনার নেতৃত্বে মান্দাই বিধানসভার ২ বুথের সভাপতি সহ প্রায় ১৮০ জন ভোটারকে তিপ্রা মথা দলে সামিল করান।শাসক দল বিজেপিতে স্বাস নিতে পারছিলেন না বুথ সভাপতি সহ কর্মী সমর্থকরা,ছিলেন বিভিন্ন ভাবে বঞ্চিত তাই বিজেপি ছেড়ে মহারাজার তিপ্রা মথা দলে যোগদান করেন উনার হাতকে শক্ত করতে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন বুথ সভাপতি রাজীব দেবনাথ।

এবং ই.এম প্রার্থী রুনিয়েল দেব্বর্মা দাবি করেন লক্ষীপুর পঞ্চায়েতের অন্তর্গত রাজীবগান্ধী, কালীনগর এলাকা খালি হয়ে গিয়েছে,সবাই তিপ্রা মথা দলে চলে এসেছেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী