প্রগতি ত্রিপুরা, ২৯ মার্চ, ২০২৬: জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলো নিম্নমানের করে মন্ত্রীকে বদনাম করতে কাজকরেযাচ্ছে কিছু সংখ্যক ঠিকেদার। জোলাইবাড়ীর পশ্চিম পিলাক সাহা পাথর এলাকায় উন্নয়নমূলক কর্মসূচীর মাধ্যমে এলাকায় একটি রাস্তা নির্মান করাহচ্ছে। এই রাস্তা নির্মানে প্রায় দুই কুটি টাকা অর্থ বরাদ্বকরাহয়েছে বলেজানাযায়।
এই কাজের বরাত পায় সঞ্জয় বিশ্বাস নামে এক ঠিকেদার। এলাকায় নতুন রাস্তা নির্মান হবেশুনে স্থানীয় লোকজনেরা দু হাতভরে নিজেদের জায়গার কিছু অংশ রাস্তার জন্য দিয়েদেয়। সকলে চাইছে উন্নয়ন। কিন্তু এই রাস্তা নির্মানের কাজ খোবই নিম্ন মানের বলে অভিযোগ উঠেআসছে। রাস্তা নির্মানের জন্য যে সকল জায়গায় সাইড ওয়াল ধরারয়েছে তা সঠিকভাবে দেওয়াহচ্ছেনা আর যেইসকল জায়গায় সাইড ওয়াল দেওয়া হয়েছে তা খোবই নিম্নমানের।
এইনিয়ে এলাকাবাসী ঠিকেদারকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় লোকজনদের অভিযোগ বামেদের সঙ্গে হাতমিলিয়ে মন্ত্রীকে বদনামকরতে ঠিকেদার এমনধরনের কাজকরেযাচ্ছে। অপরদিকে এইকাজের দায়িত্বে থাকা বাইখোড়া পূর্ত দপ্তরের ইঞ্জীনিয়ার সুকান্ত দেবনাথ ঠেকেদারের কাছথেকে মোটা অঙ্কের অর্থনিয়ে চুপচাপ বসেরয়েছে বলে অভিযোগ উঠেআসছে।
স্থানীয় লোকজনেরা চাইছে পূর্ত দপ্তরের আধিকারিক যেন সরজমিনে গিয়ে রাস্তার কাজসঠিকভাবে পরিদর্শন করেন। বাইখোড়া পূর্ত দপ্তরের বিরুদ্ধে প্রতিনিয়ত নানান কাজের অভিযোগ উঠে আসছে। ইঞ্জীনিয়ার সুকান্ত দেবনাথের দায়িত্ব থাকা লক্ষীছড়া এলাকায় একটি রাস্তায় নিম্নমানের ইট ব্যাবহার করে মেটেলিংকারার অভিযোগ উঠেআসছে। বাইখোড়া পূর্তদপ্তরে ইঞ্জীনিয়ার ও আধিকারিক মিলে অধিকাংশ কাজথেকে বাকাপথে অর্থকামাইবানিজ্য করছে বলে অভিযোগ উঠে আসছে। এখন দেখারবিষয় এইসকল বিষেয় প্রসাশনিক আধিকারিকরা কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে।








