নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের রোডমার্চ

প্রগতি ত্রিপুরা, ২৮ মার্চ, ২০২৬: ভোটারদের আস্থা বাড়াতে আসন্ন এডিসি নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রের অন্তর্গত বীরচন্দ্র মনু মনপাথর আউটপোস্ট এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এক রোড মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোড মার্চটি দশমীর রিয়াং পাড়া এলাকা থেকে শুরু হয়ে মনপাথর বাজার সহ বিভিন্ন জনপদ এলাকা পরিক্রমা করে।

নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মুহাম্মদ সাজাদ পি, দক্ষিণ জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি, দক্ষিণ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপ্পি দেববর্মা সহ অন্যান্য প্রশাসনিক কর্মীরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়মুক্ত পরিবেশে ভোটদান নিশ্চিত করতেই এই রোড মার্চের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে প্রশাসন যে প্রস্তুত রয়েছে, সেই বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে।

Leave a Comment