প্রগতি ত্রিপুরা, ২৮ মার্চ, ২০২৬: ইরান, ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ আবহে বন্ধ করে দেওয়া হল গণরাজ চৌমুহনীস্থিত পেট্রোল পাম্প। শনিবার প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হল পেট্রোল পাম্পটি।
অভিযোগ প্রশাসনিক নির্দেশিকা অমান্য করে এই পেট্রোল পাম্প থেকে ড্রামে পেট্রোল দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এইদিন প্রশাসনিক আধিকারিকরা হানা দেয় গণরাজ চৌমুহনী স্থিত পেট্রোল পাম্পে।
অভিযোগের বিষয়ে খতিয়ে দেখার পর প্রশাসনিক আধিকারিকরা পেট্রোল পাম্পের মালিককে কারন দর্শানোর নোটিশ দেন। পাশাপাশি আপাতত পেট্রোল পাম্পটি বন্ধ করে দেন।
এক আধিকারিক জানান গনরাজ চৌমুহনীস্থিত পেট্রোল পাম্প থেকে ড্রামে পেট্রোল দেওয়া হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এইদিন তদন্ত করা হয়েছে। তদন্ত শেষে পেট্রোল পাম্প মালিককে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এবং পেট্রোল পাম্পটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।








