ক্যামেরুন দেশের এক যুবক আটক

প্রগতি ত্রিপুরা, ২৭ মার্চ, ২০২৬: বৃহস্পতিবার আমতলি থানার পুলিশের হাতে আটক ক্যামেরুন দেশের এক যুবক। ধৃত যুবকের নাম অস্টিন আয়ুক এট্টা। আমতলি থানার পুলিশ জানায় বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ক্যামেরুন দেশের এক নাগরিক আগরতলা রেল স্টেশনের আশপাশে ঘুরাঘুরি করছে। সেই সংবাদের ভিত্তিতে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্যামেরুন দেশের নাগরিক অস্টিন আয়ুক এট্টাকে আটক করে।

সে কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়া ভারতে এসেছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে আমতলি থানার পুলিশ।

Leave a Comment