প্রগতি ত্রিপুরা, ২৬ মার্চ, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত ২২ মার্চ পর্যন্ত ৮ হাজার ৯৩১ দিন কাজ করেছেন। সেবামূলক শাসনের এক উৎকৃষ্ট উদাহরণ। গুজরাটের মুখ্যমন্ত্রী, তারপর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যী।
তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি জোট রাজনীতির যুগের অবসান ঘটিয়েছে। জওহরলাল নেহেরুর পর প্রধানমন্ত্রী হিসাবে টানা তিনটি কার্যকালের জন্য নির্বাচিত হয়েছেন। সমগ্রজীবন দেশ ও দেশের জনগণের সেবায় উৎসর্গিত গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী এ অবধি এ যাত্রা সেবা সততা এবং দেশকে রাখার এক যাত্রা।
কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী বিষয়গুলো উল্লেখ করেন সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের শাসনামলে ত্রিপুরার প্রাপ্তি নিয়েও আলোকপাত করেন তিনি। এডিসি নির্বাচন এবং চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রদেশ সভাপতি। তার পাশাপাশি এডিসি নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী। তিনি বলেন, আসন্ন এডিসি নির্বাচনে সরকার গঠন করবে বিজেপি।








