প্রগতি ত্রিপুরা, ১৭ মার্চ, ২০২৬: ২৫শে জানুয়ারি ভোর ৪ টার নাগাদ বনকুমারি প্রান্তুষ সাহার টিফিনের দোকান এক যুবক টিফিন খাওয়ার জন্য গিয়েছিল। কিন্তু সেই সময় টিফিন তৈরি না থাকায় প্রান্তুষ সাহার সাথে ওই যুবকের কথা কাটাকাটি হয়। এমনকি এই যুবক প্রান্তুষ সাহাকে মারধর করে।
তার কাছ থেকে মোবাইল ফোন সহ ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় প্রান্তষ সাহা আগরতলা কলেজ টিলা ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। পাশাপাশি এই ঘটনা সুষ্ঠু তদন্তে পূর্ব থানার পুলিশ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
পূর্ব থানার পুলিশের উদ্যোগে যথাক্রমে ও যুবককে আটক করতে সক্ষম হয় রেন্টাস কলোনি এলাকা থেকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলে জানান পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ।







