আইপিএফটি -র কেন্দ্রীয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটি -র কেন্দ্রীয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, ২৮ টি আসনের নির্বাচন ঘোষণার আগেই শক্তির মহড়ায় মাঠে নামতে চায় আই পি এফ টি।

আগামী ১৭ মার্চ সাংগঠনিক বিভাগের মাধ্যমে ২৮ টি নির্বাচনী ক্ষেত্র এলাকায় বাইক মিছিল সংঘটিত করা হবে।

তার পাশাপাশি প্রত্যেক ডিভিশনকে সংশ্লিষ্ট নির্বাচনী ক্ষেত্রের নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে এবং যথাসময়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

দলের এই দিনের রুদ্ধ দ্বার বৈঠক থেকে মোটামুটি সিদ্ধান্ত চূড়ান্ত শরিকি চাপ রাখতে তারাও ২৮ টি আসনে লড়ার কথা বলছে অর্থাৎ ২৮শে ২৮ লড়াই করবে।

তবে পুরোটাই পরিস্থিতির উপর নির্ভর নির্বাচনী আবহে বিজেপির শরিক মথাও বলছে ২৮।আই পি এফ টি একা লড়াইয়ে শক্তি রাখে।

সবমিলিয়ে এডিসি নির্বাচনের আবহাওয়া বিজেপি মথা ও আই পি এফটির জোট ধর্ম রাজনৈতিক মহলে চর্চার অন্যতম বিষয়।

Leave a Comment