প্রগতি ত্রিপুরা, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬। বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলির মত প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে রবিবার পালন করা হল আন্তর্জাতিক নারী দিবস।
এদিন এক আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়াম হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সান্তনা চাকমা, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা।
মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান নারীদের প্রতি সম্মান শ্রদ্ধা বৃদ্ধি করা উচিত। সরকার সেই দিশায় কাজ করছে। রাজ্যের ত্রি-স্তর পঞ্চায়েতের ৫০ শতাংশের বেশি আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে।
রাজ্যের ৮ জেলার মধ্যে ৪ জেলার সভাধিপতি পদে রয়েছে মহিলা। কারণ মহিলাদের ছাড়া কোন সমাজ, কোন দেশ, কোন রাজ্য এবং কোন রাজনৈতিক সংগঠন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।








