প্রগতি ত্রিপুরা, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬। রবিবার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন দেশের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন।
একই সঙ্গে মায়ের মন্দিরে পূজা শেষ করে তিনি মন্দিরের পাশে থাকা শিব মন্দিরে পুজো দেন। সেখান থেকে মন্দিরের চারদিক পরিদর্শন করে পুনরায় আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হন।
একান্ন শক্তি পিঠের একপিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উপরাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে গোটা মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মোরে দেওয়া হয়।
কীউপরাষ্ট্রপতির আগমন ঘিরে মাতাবাড়ি চত্বরে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়।








