প্রগতি ত্রিপুরা, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬। আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে লড়াই কৌশল সাজাতে প্রস্তুত ভারতীয় জনতা পার্টি।
এডিসিতে কিভাবে সরকার গঠন করা যায় সেই উদ্দেশ্যে প্রতিদিন প্রচার জারি রেখে চলেছেন, শনিবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে জনজাতি মোর্চার নেতৃত্ব ও বিধায়ক মন্ত্রীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়।
এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য বিজেপি-র প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা।
এই দিনের বৈঠক সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান সামনে এডিসি নির্বাচনে দল কি ভাবে কাজ করবে তার জন্য জনজাতি মোর্চার নেতৃত্ব নিয়ে বৈঠকের আয়োজন করা হয়।
এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গড়া নিয়ে এক প্রকারভাবে নিশ্চিয়তা প্রকাশ করেছেন।








