তেলিয়ামুড়া’য় পৌর পরিষদের উচ্ছেদ অভিযান, ফুটপাত দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ!

প্রগতি ত্রিপুরা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ : সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সারা রাজ্যের ন্যায় তেলিয়ামুড়া পুর পরিষদ-এর উদ্যোগেও শুরু হল উচ্ছেদ অভিযান।

শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তায় সরকারি ফুটপাত অবৈধভাবে জবরদখল করে গড়ে ওঠা ভেন্ডার লাইসেন্সবিহীন একাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সাধারণ পথচলতি মানুষদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি করছিল।

জনগণের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অবশেষে কড়া পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুড়া পুরপরিষদ।

প্রশাসনের বুলডোজার চালিয়ে অবৈধভাবে দখল করা ফুটপাতের উপর গড়ে ওঠা একাধিক দোকান ও স্টল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

তবে এই বিষয়ে অভিযানে উপস্থিত আধিকারিকরা সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে নারাজ ছিলেন।

এদিনের অভিযানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ডেপুটি সিইউ প্রদীপ কুমার সরকার, ডিসিএম বিশ্বজিৎ মজুমদার-সহ তেলিয়ামুড়া থানার বিপুল পুলিশ বাহিনী এবং CRPF-এর জওয়ানরা।

অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয়দের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানালেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে দেখা দেয় তীব্র অসন্তোষ।

ফলে উচ্ছেদ অভিযানকে ঘিরে তেলিয়ামুড়া শহরজুড়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Comment