শিক্ষক বদলির প্রতিবাদে কৈলাসহর ফুলবাড়িকান্দি স্কুলে তালা দিল পড়ুয়ারা!!

প্রগতি ত্রিপুরা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ : শিক্ষক বদলি রুখতে উত্তাল কৈলাসহর!কৈলাসহরে শিক্ষা দপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার রাস্তায় নামল পড়ুয়ারা।

প্রিয় ইংরেজি শিক্ষকের বদলি মানতে নারাজ ফুলবাড়ীকান্দি হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা। রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ। জেলা শিক্ষা আধিকারিকের আশ্বাসেও গলল না বরফ।

বিস্তারিত আমাদের আজকের প্রতিবেদনে। কৈলাসহর শিক্ষা দপ্তরের অধীন ফুলবাড়ীকান্দি হাই স্কুলে শুক্রবার এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, স্কুলের একজন জনপ্রিয় ইংরেজি শিক্ষককে অন্য স্কুলে বদলি করা হয়েছে।

আর প্রিয় শিক্ষকের এই বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছে না পড়ুয়ারা। প্রতিবাদে স্কুল সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে তারা। “আমাদের ইংরেজি স্যার খুব ভালো পড়ান।

ওনাকে বদলি করলে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হবে। আমরা অন্য কোনো শিক্ষক চাই না, ওনাকেই ফিরিয়ে দিতে হবে।

বিষয়টি জেলা শিক্ষা আধিকারিকের (DEO) নজরে আনা হলে তিনি এক ভিন্ন যুক্তি পেশ করেন। আধিকারিকের মতে, সরকারি নিয়ম মেনেই এই বদলি। আমরা শুধু শিক্ষক বদলি করিনি, বদলে স্কুলে বিকল্প ইংরেজি শিক্ষকও দিয়েছি।

পড়াশোনায় কোনো গ্যাপ বা ফাঁক যাতে না থাকে, তা নিশ্চিত করা হয়েছে। প্রশাসনিক প্রয়োজনেই এই পদক্ষেপ।” তবে প্রশাসনের এই ‘অঙ্ক’ মানতে নারাজ ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, পড়াশোনার গ্যাপ নয়, বরং ওই শিক্ষকের পাঠদানের পদ্ধতির সাথেই তারা সাবলীল।

ওইযতক্ষণ না বদলি স্থগিত করা হচ্ছে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা। এখন দেখার বিষয়, পড়ুয়াদের এই আবেগের কাছে শিক্ষা দপ্তর নতি স্বীকার করে কি না, নাকি বিকল্প শিক্ষকের মাধ্যমেই ক্লাস শুরু হয়।

Leave a Comment