অনলাইন ডেস্ক, ০৬ ফেব্রুয়ারী, ২০২৬: আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। চার শ্রম কোড বাতিল-সহ একাধিক দাবিতে দেশজুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে 10টিরও বেশি বামপন্থী শ্রমিক সংগঠন ৷
এই ধর্মঘটের সমর্থনে দেশ বাঁচাও, শ্রমিক বাঁচাও, কৃষক বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সিপিআই এমএল, এ.আই.সি.সি.টি.ইউ, এ.আই.কে.এম ও এ.আই.আর.এল.এ যৌথ ভাবে মিছিল সংগঠিত করে।
দেশব্যাপী সাধারন ধর্মঘট সফল করার লক্ষ্যে সিপি আই এম এলের পক্ষ থেকে আগরতলা প্যারাডাইস চৌমুনী এলাকা থাকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএমএল-এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।








