অনলাইন ডেস্ক, ০৬ ফেব্রুয়ারী, ২০২৬: : আগামী ৮ই ফেব্রুয়ারি আগরতলা ড্রপ গেইট এলাকা থেকে মিছিল সংঘটিত করবে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ। এক নিশ্চিত সুন্দর, উজ্জ্বল ভবিষ্যৎ-এর লক্ষ্যে নেশা, জুয়া, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে প্রজন্ম বাঁচানোর ডাক দিল ডি.ওয়াই.এফ.আই ও টি.ওয়াই.এফ।
শুক্রবার মেলারমাঠ ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে দ্বিতীয় দফায় এই কর্মসূচি পালনের দিনক্ষণ ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানান ডি.ওয়াই.এফ.আই-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। একই সাথে এই কর্মসূচিকে সামনে রেখে একটি থিম সং -এর প্রকাশ করা হয় এইদিন। থিমটির আনুষ্ঠানিক প্রকাশ করেন চিত্রশিল্পী স্বপন নন্দী ও নবীন প্রজন্মের চিকিৎসক সৌরভ দেব।








