মালাকার পাড়ায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অঙ্গ হিসাবে বিশেষ স্বাস্থ্য শিবির

প্রগতি ত্রিপুরা, ০৯ জানুয়ারী, ২০২৬: জনগনের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে ‘মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান’-র অঙ্গ হিসেবে উত্তর জেলার শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত উত্তর হুরুয়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অধীনে মালাকার পাড়া এলাকায় এক স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য শিবির করা হয়।

এই স্বাস্থ্য শিবিরে মোট ৩৯ জন এলাকাবাসী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকলের রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা হয়। বিশেষভাবে মহিলাদের অসংক্রামক রোগ শনাক্তকরণে গুরুত্ব দেওয়া হয়। শিবিরে ২৬ জন মহিলার ওরাল (মুখগহ্বর) ক্যান্সার এবং সার্ভিক্যাল (জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং সম্পন্ন করা হয়। এই ২৬ জন মহিলার ওরাল (মুখগহ্বর) ক্যান্সার এবং সার্ভিক্যাল (জরায়ুমুখ) ক্যান্সার স্ক্রিনিংয়ে কারোর শরীরে ক্যান্সারের লক্ষণ ও উপসর্গ পাওয়া যায়নি।

এছাড়াও শিবিরে উপস্থিত ১১ জনের জ্বর ও সর্দি-কাশির লক্ষণ পরিলক্ষিত হওয়ায় তাদের ম্যালেরিয়া সংক্রমণ শনাক্ত করতে আরডিটি কিটের মাধ্যমে রক্ত পরীক্ষা করা হয়। আরডিটি কিট পরীক্ষার রিপোর্টে সকলের নেগেটিভপাওয়া যায়। এছাড়ও সকলকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন আয়ুষ চিকিৎসক ডাঃ বিশাল দেববর্মা, স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীগণ। স্বাস্থ্য দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।

 

Leave a Comment