অমরপুরে অদ্বৈত মল্লবর্মনের জন্মজয়ন্তী উদযাপন

অনলাইন ডেস্ক, ১ জানুয়ারী ২০২৬: মহকুমা প্রশাসন ও অমরপুর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহায়তায় আজ অমরপুর নগর পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে অদ্বৈত মল্লবর্মনের জন্মজয়ন্তী পালন করা হয়।

অনুষ্ঠানে বিধায়ক রঞ্জিত দাস অদ্বৈত মল্লবর্মনের জীবনীর উপর আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুচিত্রা দাস, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, মহকুমা শাসক অনুপম চক্রবর্তী প্রমুখ।

আগামী ৬ জানুয়ারি গোমতী জেলাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৭ জানুয়ারি রাজ্যভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে অমরপুর অদ্বৈত মল্লবর্মন স্মৃতি মহাবিদ্যালয়ে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী