রাজ্যও যথাযথ মর্যাদায় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর, ২০২৫: রবিবার সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

এদিন সকালে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলীয় উত্তোলন করেন বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা বিধায়ক গোপাল চন্দ্র রায়। তাছাড়াও অন্যান্য শাখা সংগঠনের পতাকা ও উত্তোলন করা হয়।

পরবর্তীতে কংগ্রেস প্রতিষ্ঠায় যাদের অবদান ছিল বেশি তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণ এদিন জাতীয় পতাকা উত্তোলনে কর্মসূচি বাতিল করে প্রদেশ কংগ্রেস।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন মোদির অঙ্গুলী হেলনে কাজ করে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যে কংগ্রেস ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Leave a Comment