অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর, ২০২৫: শনিবার রাতে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে লরি ঢুকে পড়লো ঘরে। আগরতলা জাতীয় সড়কে পেঁচারথল থানাধীন শান্তিপুর গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা।
এই দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জন। এই দুর্ঘটনায় ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জানা গেছে গাড়িটি কুমারঘাট এর দিক থেকে পেঁচারতলের অভিমুখে যাওয়ার পথে দুর্ঘটনাগস্ত হয়, সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে চালক এবং সহচালক পালিয়ে যায় বলে জানায় এলাকার মানুষ।
তারা আরো জানিয়েছেন আহতদের কে সঙ্গে সঙ্গে পেচারতল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে আহতদেরকে উন্নতমানের চিকিৎসার জন্য কৈলাসনগর জেলা হাসপাতালে রেফার করে চিকিৎসকরা, আহতরা পেশায় শ্রমিকের কাজ করে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।








