অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর, ২০২৫: বুধবার সকালে বিশালগড় থানা ও বিশালগড়ের ডিসিএম ও টিএসআর বাহিনীর যৌথ উদ্যোগে সিপাহীজলা জেলার নেহালচন্দ্রনগর এলাকার কানু নমঃ দাস পাড়ায় গাঁজা-বিরোধী অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে মোট ২৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার রা হয়। এলাকার সুমন বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস, সমরজিৎ বিশ্বাসর বাড়ির আশপাশ থেকে গাঁজা সহ নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
এই অভিযানে তাঁদের বাড়ি থেকে গাঁজা চাষে ব্যবহৃত দুটি মোটর পাম্পও মোটর বাইক জব্দ করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক জানান, “বিশালগড় মহকুমায় কেউ গাঁজা চাষ বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে কোনভাবেই ছাড়া হবে না।
অভিযান শেষে বিশালগড় থানার ওসি বিজয় দাস জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। খুব শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিক।








