অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর, ২০২৫: প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী পালন হচ্ছে দেশজুড়ে। দেশের অন্যতম অভিভাবক ছিলেন অটল বিহারী বাজপেয়ী। দেশকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্যে বিরাট ভূমিকা ছিল তাঁর।
বাজপেয়ী, ১৯৪৭ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এ যোগ দিয়েছিলেন। আগামীকাল ২৫ ডিসেম্বর, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী জি’র শতবর্ষ উপলক্ষে আজ ২৪ ডিসেম্বর এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
৬ আগরতলা মণ্ডলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রয়াত অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টার হাসপাতালে অবস্থিত অটল জি’র মূর্তির পাদদেশে।
অনুষ্ঠানে অটল জি’র মূর্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা পবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ, মণ্ডল স্তরের কার্যকর্তারা।








