অটো ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত চার

অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর, ২০২৫: মর্মান্তিক পথ দুর্ঘটনা বিশালগড় এলাকায়। আহত চার। ঘটনাটি ঘটেছে শনিবার সিপাহীজলা জেলার বিশালগড় অফিসটিলা বাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী একটি অটো ও বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর রাস্তার পাশের জমিতে ছিটকে পরে যাত্রীবাহী অটো ও প্রাইভেট গাড়ি।

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Leave a Comment