প্রগতি ত্রিপুরা, ১২ ডিসেম্বর, ২০২৫: বৃহস্পতিবার রাতে পুলিশ আমবাসা উপনগর নাকা পয়েন্টে একটি গাড়ি আটক করে। সেই গাড়িতে তল্লাশি করে উদ্ধার হয় প্রায় এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট।
একই সাথে আটক করা হয় গাড়ির চালক ও সহ মোট তিনজন। জানা যায়, কাঞ্চনপুর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া গাড়ি আমবাসা উপনগর নাকা পয়েন্টে পুলিশ তল্লাশি চালানোর পর উদ্ধার হয় মোট ১৩৭ প্যাকেট হেরোইন।
যার ওজন ১ কেজি ৬৪৪ গ্রাম। পাশাপাশি উদ্ধার হয় প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।








