প্রগতি ত্রিপুরা, ১১ ডিসেম্বর ২০২৫: দক্ষিণ ত্রিপুরার রুপাইছড়ি ব্লকের চলমান ও আগামীর উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) প্রীতম দেবনাথ এবং বিএসসি চেয়ারম্যান রাখি ত্রিপুরা। ব্লক এলাকার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে রেগা (MGNREGA) প্রকল্পের কার্যক্রম আগামী দিনে আরও গতিশীল করার জন্য বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন আধিকারিকরা।
শ্রমিকদের কাজের স্বচ্ছতা, সময়মতো মজুরি প্রদান এবং নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও গুরুত্ব আরোপ করা হয়। সভায় আভা কার্ড (ABHA ID) সংক্রান্ত সচেতনতা ও সুবিধাভোগীদের অন্তর্ভুক্তিকরণ নিয়েও বিস্তৃত আলোচনা হয়। স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল সুবিধা পৌঁছে দিতে ব্লকের সব গ্রামপঞ্চায়েতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও রাস্তাঘাট, সেচ ব্যবস্থা, পানীয়জল প্রকল্প, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং জনকল্যাণমূলক অন্যান্য কাজ কীভাবে আরও গতিশীল করা যায় সে বিষয়ে কর্মকর্তারা মতবিনিময় করেন।
পুরো ব্লক এলাকার সমন্বিত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনে আরও ফলপ্রসূ কর্মপরিকল্পনা নেওয়ার বার্তা দেওয়া হয় সভা থেকে।








