মুহুড়ীপুর বাজারে বিধ্বংশী অগ্নীকান্ডে পুড়ে ছাই বসত ঘর সহ রেশন দোকান!

প্রগতি ত্রিপুরা, ১১ ডিসেম্বর ২০২৫: ঘটনার বিবরনে জানা যায় বুধবার রাত্রি বেলায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুহুড়ীপুর বাজারে বিধ্বংশী অগ্নিকান্ড ঘটে।

বাজারে একটি রেশন দোকন থেকে এই অগ্নিসংযোগ ঘটে বলে জানা যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় লোকজনেরা খবর দেয় জোলাইবাড়ী অগ্নিনির্বাপক দপ্তরকে। স্থানীয় লোকজন খবর দিয়ে বসে থাকেনি সঙ্গে সকলে একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রনের প্রচেষ্টা চালিয়ে যায়।

এই অগ্নিকান্ড রেশনের দোকান পেরহয়ে পাশ্ববর্তী বাড়ী গুলিতে ছরিয়ে পরে। অগ্নিকান্ডের খবর পেয়ে সঠিক সময় মতো জোলাইবাড়ী অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাননি বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় লোকজনেরা সংবাদমাধ্যমের সামনে জানান যদি সময় মতো অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতো তাহলে শুধুমাত্র রেশন দোকান পোরা যেতো বাকি বাড়ীঘর নিরাপদে থাকতো।

স্থানীয় লোকজনেরা জানান জোলাইবাড়ী অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ীতে নেই পর্যাপ্ত পরিমানে জল, জেনারেটেরে নেই পর্যাপ্ত পরিমানের তেল। এতে করে আগুন নিয়ন্ত্রন সম্ভব হয়নি। এছারা স্থানীয় লোকজনেরা এও অভিযোগ করেন জোলাইবাড়ী অগ্নি নির্বাপক দপ্তরের সকল কর্মী মদ মত্ত অবস্থায় রয়েছে।

তাই উনারা সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করতে পারেনি। আগুন নিয়ন্ত্রনে স্থানীয় লোকজনেরা সহায়তা করাতে জোলাইবাড়ী অগ্নিনার্বাপক দপ্তরের কর্মীরা মুহুড়ীপুর এলাকার স্থানীয় লোকজনদের গালমন্দ করেন বলে অভিযোগ।

অবশেষে জোলাইবাড়ী অগ্নি নির্বাপক দপ্তরের অক্ষমতায় ঋষ্যমুখ বিলোনিয়া, সাব্রুম ও শান্তির বাজারের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান সঙ্গে রয়েছে নবম বাহীনি টি এস আর জোওয়ান। সকলে আগুন নিয়ন্ত্রনে মাঠে নেমে পরেন।অগ্নি কান্ডের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি।

Leave a Comment