প্রগতি ত্রিপুরা, ০৮ ডিসেম্বর, ২০২৫: দক্ষিণ কদমতলায় হেরোইনসহ গ্রেফতার আম্বর আালী নামে এক নেশা কারবারি। আটক ব্যাক্তির বাড়ি দক্ষিণ কদমতলা এলাকায়। রবিবার গভীর রাতে পুলিশ কদমতলা এলাকায় টহলদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে তাকে আটক করে।
টহলরত পুলিশ অফিসাররা যুবকের আচরণে সন্দেহ হলে তার উপর তল্লাশি চালায়। তল্লাশিতে যুবকের প্যান্টের পকেট থেকে সাবান কেসে লুকিয়ে রাখা হেরোইন উদ্ধার হয়। যার ওজন প্রায় ৩৮ গ্রাম। মূল্য আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার টাকা। ঘটনার খবর পেয়ে কদমতলা থানার অফিসার-ইন-চার্জ, মহকুমা পুলিশ আধিকারিক এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনিএবং দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ রয়েছে। এ ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে সোমবার তাকে কদমতলা থানার পুলিশ আদালতে সোপর্দ করেছে।








