ধর্মনগরে যুব মোর্চার উদ্যোগে জেলা ভিত্তিক যুবশক্তি শঙ্খনাদ রেলি

প্রগতি ত্রিপুরা, ০৮ ডিসেম্বর, ২০২৫: উত্তর ত্রিপুরা জেলার বিজেপি যুব মোর্চার উদ্যোগে ধর্মনগরের বিবিআই স্কুল মাঠে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক ‘যুব শক্তি শঙ্খনাদ র‍্যালি’। বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয় যুবশক্তি শঙ্খনাদ র‍্যালি। র‍্যালিটি শহরের প্রধান পথ পরিক্রমা করে ফের বিবিআই মাঠেই শেষ হয়।

র‍্যালিতে জেলার ছয়টি মণ্ডলের যুব মোর্চা অংশগ্রহণ করেন, জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা সহ বিভিন্ন মণ্ডলের কর্মী-সমর্থকরা ও শত শত যুবক-যুবতী, বিজেপি কর্মী ও সমর্থকরা অংশ নেন। বক্তব্য রাখতে গিয়ে জয়জিৎ শর্মা দাবি করেন, দেশজুড়ে নির্বাচনে বিজেপির জয় অব্যাহত রয়েছে এবং ত্রিপুরাও তার ব্যতিক্রম হবে না।

বিরোধী সিপিআই(এম) ও কংগ্রেসের কোনও কার্যকর ইস্যু নেই বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, আসন্ন এডিসি, পুর পরিষদ এবং ২০২৮ বিধানসভা—এই তিন নির্বাচনী ক্ষেত্রেই বিরোধীরা “খাতা খুলতে পারবে না” তাদেরকে সারফেক্সেল দিয়ে মুছে দেওয়া হবে আজকের এই রেলির মাধ্যমে! র‍্যালি জুড়ে যুবকদের উচ্ছ্বাস রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার বার্তা দিল।

Leave a Comment