প্রগতি ত্রিপুরা, ০৮ ডিসেম্বর, ২০২৫: ২০২৪-২৫ অর্থবছরে বহু জনজাতি ছাত্রছাত্রীরা এখনো বৃত্তি পায়নি। জনজাতি কল্যাণ দপ্তর থেকে অর্থ প্রদানে বিলম্বের কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী বর্তমানে সমস্যার সম্মুখীন।
অর্থনৈতিকভাবে দুর্বল জনজাতি শিক্ষার্থীরা তাদের পড়াশোনার জন্য সম্পূর্ণরূপে বৃত্তির উপর নির্ভরশীল। সময় মতো বৃত্তি প্রদান না করায় শিক্ষার্থী এবং তাদের পরিবারের মধ্যে গুরুতর আর্থিক সংকট ও উদ্বেগ দেখা দিয়েছে।
তাই অতি দ্রুত বৃত্তি প্রদানের দাবিতে সোমবার তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করা হয়।
এইদিন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে ৫ জনের এক প্রতিনিধি দল জনজাতি কল্যাণ দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন টি.এস.এফ-এর সহ-সভাপতি জন দেববর্মা। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের ডেপুটেশন প্রদানের বিষয়ে জানান।








