বামুটিয়া ব্লকে রেগায় নানা উন্নয়নমূলক কাজ

প্রগতি ত্রিপুরা, ০৫ ডিসেম্বর, ২০২৫: চলতি অর্থবছরের এখন পর্যন্ত বামুটিয়া ব্লকে এমজিএন রেগায় ২ লক্ষ ৯২ হাজার ৭৬০টি শ্রমদিবসের কাজ হয়েছে। এই কর্মসূচিতে ব্যয় হয়েছে ৬ কোটি ২০ লক্ষ ৪৪ হাজার ৮৫৪ টাকা।

এই কর্মসূচিতে ব্লক এলাকায় নতুন কাঁচা রাস্তা নির্মাণ, জমি সমতলকরণ ও সংস্কার, জলসেচের উৎস সৃষ্টি ও সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এই কর্মসূচিতে ব্লক এলাকার ১২,৩০৬টি পরিবারের ১৩,৭৪৫ জন উপকৃত হয়েছেন। বামুটিয়া ব্লক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী